• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি

নিজস্ব সংবাদ দাতা / ২০৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১

১৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ শহরের একজন কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। এই কিশোরের বিরুদ্ধে উসকানি সৃষ্টি এবং শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগ এনেছিল রিয়াদ। এছাড়া, তার বিরুদ্ধে আরো ভিত্তিহীন নানা অভিযোগ এনেছিল সৌদি সরকার। কাতিফ হচ্ছে সৌদি আরবের শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি অঞ্চল।

মঙ্গলবার (১৫ জুন) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, মুস্তাফা বিন হাশেম বিন ঈসা আল-দারভিশ নামে এই কিশোরের মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর করা হয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম প্রদেশে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদি সরকার অভিযোগ করেছিল যে, মুস্তাফা দেশটির সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলেছিল, সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার জন্য একটি সন্ত্রাসী চক্র গড়ে তুলেছিল এবং উসকানি দিয়ে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির চেষ্টা করেছে। সৌদি সরকারের এ সমস্ত অভিযোগ মানবাধিকার সংগঠনগুলো প্রত্যাখ্যান করে কিশোর মোস্তফার বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের আদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছিল। কিন্তু সৌদি সরকার এসব আহ্বানকে উপেক্ষা করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

২০১৫ সালে কাতিফ শহর থেকে মুস্তাফাকে আটক করা হয়। তখন তার বয়স ছিল ১৭ বছর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন