• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

আকস্মিক বন্যায় ভুটানে ১০ জন নিহত

নিজস্ব সংবাদ দাতা / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১

১৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভারি বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ভুটানের প্রত্যন্ত অঞ্চলের একটি পাহাড়ি ক্যাম্পে ১০ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। বুধবার এ হতাহতের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

ভুটানে গ্রামবাসীরা কর্ডেসেপ নামক একটি ফাঙ্গাস সংগ্রহ করছিলো। ঘুমিয়ে থাকার সময় মধ্যরাতে হঠাৎ বন্যার পানি সেখানে চলে আসে। তাদের ক্যাম্পটি ছিলো রাজধানী থিম্পু থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে লায়া শহরতলির কাছাকাছি। বন্যার পানিতে সেটি পুরোপুরি ভেসে গেছে।

প্রধানমন্ত্রী লোটে শেরিং এক বিবৃতিতে বলেন, আমরা এই মর্মান্তিক ঘটনার কথা জেনেছি যে কর্ডেসেপ সংগ্রহকারীদের একটি দলকে (বন্যা) আঘাত করেছে, আজ আমাদের হৃদয় লায়াবাসীদের সঙ্গে রয়েছে।

আহতদের উদ্ধারে দু’টি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। এছাড়া সামরিক বাহিনীর উদ্ধারকারীরা ঘটনাস্থলের দিকে যাত্রা করেছেন। কাছাকাছি রাস্তা থেকে প্রায় ১১ ঘণ্টা পেয়ে হেঁটে সেখানে পৌঁছাতে হবে।

ভুটান ও নেপালের গ্রামবাসীরা প্রতি বছর কর্ডিসেপ সংগ্রহ করতে পাহাড়ি অঞ্চলে যায়। এই ফাঙ্গাসে ওষধি গুণাগুণ রয়েছে বলে বিশ্বাস করা হয়।

ভুটানি সংবাদপত্রে বলা হয়েছে, গ্রামবাসীদের ওই ক্যাম্পটি দুটি পাহাড়ের মাঝখানে একটি ছড়ার পাশে স্থাপন করা হয়েছিলো। ধারণা করা হচ্ছে, ছড়ায় যখন বন্যার পানি আসে তখন ক্যাম্পটি পানিতে ভেসে গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন