• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

হবিগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৮৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১

১৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ হবিগঞ্জের মাধবপুর ও বানিয়াচংয়ে পানিতে ডুবে ৩ শিশু মারা গেছে। বুধবার (১৬ জুন) দুপুরে ও বিকেলে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকেলে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দেশমুখ্য পাড়ায় পুকুরের পানিতে ডুবে তাসপিয়া (৯) ও তার চাচাত বোন নুসরাত (৮) মারা যায়।

তাসপিয়া ওই দেশমূখ্যপাড়ার নুর মিয়ার মেয়ে এবং নুসরাত নুরফল মিয়ার মেয়ে। তারা বিকেলে বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় সকলের অগোচরে পানিতে পড়ে মারা যায়। পরে বাড়ির লোকজন পুকুরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে। বানিয়াচং থানার ওসি এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে, মাধবপুরে পানিতে ডুবে লামিয়া বেগম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুপুর ১টার সময় উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামে এ ঘটনা ঘটে। শিশু লামিয়া বেগম ওই গ্রামের দুলাল মিয়া মেয়ে।

জানা যায়, বুধবার দুপুরে অন্য শিশুদের সঙ্গে লামিয়া খেলতে বের হয়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পুকুরে তার লাশ ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। পরে তাকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।

ধর্মঘর ইউপি চেয়ারম্যান শামছুল ইসলাম কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন