• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা

ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা উধাও, ২ কর্মকর্তা আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১

১৮ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে তিন কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা উধাও হওয়ায় ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ভল্টের দায়িত্বে থাকা দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছে। তারা হলেন- ভল্ট ইনচার্জ রিফাতুল হক (৩২) ও এমরান আহমেদ (৪৫)। তাদের বংশাল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ তথ্য নিশ্চিত করে বংশল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বলেন, ‘ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা তারা রাতে সরিয়ে নিয়েছেন বলে ব্যাংকটির ম্যানেজার আমাদের কাছে অভিযোগ করেছেন। তাদের অভিযোগের ভিত্তিতেই ইমরান ও রিফাতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ব্যাংক কর্তৃপক্ষ আমাদের কাছে একটি অভিযোগ দায়ের করেছে। কিন্তু আর্থিক বিষয়ে আমাদের এখতিয়ার ভুক্ত না থাকায়, আমরা অভিযোগটি দুদকে পাঠিয়েছি। এ ব্যাপারে দুদক কার্যকর ব্যবস্থা নেবে। জিজ্ঞাসাবাদের জন্য আটক দুজন ঢাকা ব্যাংকের বংশাল শাখায় ভোল্ট ইনচার্জ হিসেবে কর্মরত।’

তবে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. রেজাউল বলেন, ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে তিন কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা উধাওয়ের ঘটনায় গতকাল রাতে ব্যাংক কর্তৃপক্ষ আমাদের কাছে দুজনকে সোপর্দ করেছেন। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা হবে। পরে মামলাটি দুদকে চলে যাবে এবং আসামিদেরও আমরা দুদকে হস্তান্তর করে দেব। বিষয়টি দুদক তদন্ত করে দেখবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন