• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক

শে‌রে বাংলার নাত‌নি জা‌কিয়া আর নেই

নিজস্ব সংবাদ দাতা / ১০৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১

২১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি জাকিয়া বানু (৯১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২০জুন) তার গুলশানের বাসায় তিনি মৃত্যুবরণ করেন।

জাকিয়া বানু দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গুলশানের আজাদ মসজিদে রোববার বাদ আসর জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়।

জাকিয়া বানু ঢাকা লেডিস ক্লাব প্রতিষ্ঠাতাদের একজন। এছাড়া তিনি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তার বাবা এএইচএম ওয়াজীর আলী ছিলেন শেরে বাংলার জামাতা এবং ভাগনে। তিনি প্রথম বাঙালি মুসলমান এসডিও হিসেবে দায়িত্ব পালন করেন।

জাকিয়া বানু তার ছোট মেয়ে। ওয়াজীর আলীর বড় মেয়ে রাজিয়া বানু ছিলেন বাংলাদেশের সংবিধান প্রণেতাদের একজন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন