• বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

হেফাজতের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে এমপি উবায়দুলের মামলা

নিজস্ব সংবাদ দাতা / ১৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

২২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিবসহ ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতে মামলা দায়ের করেছেন ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের এস কে এম তোফায়েল হাসানের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন তিনি। মামলার অন্য আসামিরা হলেন- মোবারক ‍উল্লাহ, সাজিদুর রহমান, আশরাফুল হাসান তপু, বোরহান উদ্দিন কাশেমী, মাওলানা আলী আজম, মাওলানা এরশাদুল্লাহ, মাওলানা জুনায়েদ কাশেমী, মাওলানা নোমান আল হাবিবী, মমিনুল হাসান তাজ, সোলেমান মোল্লা, এনামুল হক, খালেদ মোশাররফ, মো. জোবায়ের আহমদ, শাহরিয়ার আহমদ, হোসাইন আহমদ, মিজানুর রহমান সোহাগ ও মোহাম্মদ কাওছার।

 

মামলার এজাহারে বলা হয়, আসামীরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশে আগমনের বিরোধীতা করে গত ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাক্ষণবাড়িয়া শহরে তাণ্ডব চালায়। এ সময় তারা সরকারি বেসরকারি ৫৭ টি প্রতিষ্ঠানে হামলার পাশাপাশি বঙ্গবন্ধুর দুটি ম্যুরাল ভাঙ্গচুর করে। পরে ৩১ মার্চ আসামীরা সংবাদ সম্মেলর করে এসব তাণ্ডবের জন্য বাদীকে দায়ী করেন।

পরে মামলার বাদি ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী সাংবাদিকদের বলেন, সরকারি স্থাপনা ভাংচুর করে তারা। এরপর আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার মাধ্যমে মিথ্যাচারও করে। মুক্তিযোদ্ধা হিসেবে প্রাণের তাগিদ থেকে আমি এ মামলাটি দায়ের করেছি।

আইনজীবী অ্যাডভোকেট এইচ এম জিয়া উদ্দিন সাংবাদিকদের বলেন, আদালত মামলাটি আমলে নিয়েছেন। আদালতের কাছে আবেদন জানিয়েছি মামলাটি যাতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় এফআইআর হিসেবে গ্রহণ করে এবং পিবিআিইকে তদন্তের নির্দেশ দেয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন