• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

ধান রোপণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নিজস্ব সংবাদ দাতা / ১৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

২৪ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভোলার চরগাজীপুর চরে ধান রোপণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে নুরুল ইসলাম ওরুফে কান্টু ব্যাপারী (৪৫) নামের একজন নিহত ও আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরগাজীপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডোগী গ্রামের মো. মফিজুলের ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. নাছির ফরমান জানান, সকালের দিকে কামাল তালুকদার গ্রুপের নিহত কান্টু ব‌্যাপারীসহ বেশ কয়েকজন চর গাজীপুরে জমিতে ধান রোপণ করতে যান। লাল মিয়া গ্রুপের লোকজন তাদের বাধা দেন। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে কান্টু ব্যাপারী নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। এসময় স্থানীয়দের সহযোগিতায় লাল মিয়া গ্রুপের সাত জনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ শেখ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন