• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক

বিস্ফোরণে পাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত

নিজস্ব সংবাদ দাতা / ১২২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

২৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর মগবাজারে রোববার (২৭ জুন) রাতে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে রাস্তার বিপরীত দিকে থাকা আড়ংয়ের শোরুমসহ আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের দেয়াল, গ্লাস ও ভেতরে থাকা আসবাবপত্র ভেঙে চুরমার হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন গণমাধ্যমকে জানিয়েছেন, তদন্ত করে বিস্ফোরণের ক্ষয়-ক্ষতির পরিমাণ জানানো হবে। আশপাশের ভবনে কী ধরনের ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, যে ভবনে বিস্ফোরণ ঘটেছে তার রাস্তার বিপরীত দিকে পাঁচতলা ভবনে আড়ংয়ের শোরুমও ভেঙে চুরমার হয়েছে। এছাড়া, আরও তিন-চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। বিস্ফোরণের কারণ জানতে পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে। বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন