• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

৪ দেশের সঙ্গে সৌদির বিমান চলাচল বন্ধ

নিজস্ব সংবাদ দাতা / ২২৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

০৩ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনার সংক্রমণের কারণে চার দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে সৌদি আরব। রোববার (৪ জুলাই) থেকে কার্যকর হবে এ নির্দেশনা।

শনিবার (৩ জুলাই) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ।

ফ্লাইট বাতিল হওয়া দেশগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া, ভিয়েতনাম ও আফগানিস্তান। সূত্রটি জানিয়েছে, সৌদি নাগরিকদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরাসরি বা বক্রপথে এই চারটি দেশ ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ থাকবে।

শুধু যেসব সৌদি নাগরিক ওইসব দেশে রয়েছেন এবং যারা স্থানীয় সময় রোববার বেলা ১১টার আগে সৌদি আরবে পৌঁছাবেন, তারা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। তবে দেশটিতে প্রবেশের পর সৌদি বা বিদেশি নাগরিকদের বাধ্যতামূলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। সূত্র: গালফ নিউজ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন