ঢাকা   ০৮:০৯:৫৫ এএম, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ রিয়াদ-দাম্মামের ১৩৪ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২০ হাজার ২৫৪ যাত্রী ঢাকার ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, ভর্তি ১,৩৭৩ চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ৬ ২৯ অক্টোবর সিজেএফডির ‘হেমন্ত সন্ধ্যা’ দুর্নীতি বন্ধে নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী কুমিল্লায় কর্ণফুলীর বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ সত্য-ন্যায়ের পক্ষে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

অর্ধেকের বেশি করোনা রোগী গ্রামাঞ্চলের: স্বাস্থ্যের ডিজি

Reporter Name
  • Update Time : Monday, July 5, 2021,
  • 198 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

০৫ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন কোভিড-১৯ রোগীদের মধ্যে অর্ধেকেরও বেশি গ্রামাঞ্চলের বাসিন্দা বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, দেশজুড়ে করোনাভাইরাস ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের অর্ধেকেরও বেশি গ্রামের মানুষ। করোনার তীব্রতা অনেক বেশি হলে তারপর হাসপাতালে আসছেন এসব রোগীরা।

সোমবার (৫ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের অনুষ্ঠিত এক সভা শেষে উপস্থিত সাংবাদিকদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্যের ডিজি বলেন, এখন বর্ষার মৌসুম। অনেকেই করোনাভাইরাসে সংক্রমিত হলেও সাধারণ সর্দি-জ্বর বা কাশিতে আক্রান্ত বলে ধরে নিচ্ছেন। পরীক্ষা করাচ্ছেন না, বা চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না। পরে রোগের তীব্রতা বাড়লে হাসপাতালে আসছেন। তখন তাদের ৫০ শতাংশেরও বেশি মানুষের করোনা শনাক্ত হচ্ছে।

তিনি আরো বলেন, ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সঙ্গে আমরা ভার্চুয়াল বৈঠক করেছি। তারা জানিয়েছেন, বেশিরভাগ রোগী গ্রাম থেকে আসছেন এবং তারা গুরুতর অবস্থায় এসে ভর্তি হচ্ছেন। সংক্রমিত হওয়ার পরেও অনেককে জানেন না কোভিড-১৯ সম্পর্কে। তারা একে স্বাভাবিক ফ্লু বলে মনে করছেন। মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের গ্রামে গ্রামে মাইকিং করার পরামর্শ দিয়েছি। বাড়ি বাড়ি রোগীর খোঁজ রাখতে বলেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি