• শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় বরাদ্দ বৈষম্যে বাড়ছে নীরব রাজনৈতিক সংঘাত মেঘনায় সরকারি নার্সিং ইনস্টিটিউট চেয়ে ড. মোশাররফ হোসেনএমপির চিঠি সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের দালালচক্রের ফাঁদে মধ্যপ্রাচ্যমুখী বাংলাদেশি নারী সংবেদনশীল তথ্য বিক্রির অভিযোগে সিআইডির জালে অ্যাপ ডেভেলপার প্রবাসীর কোটি টাকার স্বপ্ন ভাঙল ‘গোপন ডিভোর্সে’! মেঘনায় কিশোরীর আত্মহত্যা : স্থানীয় বিচার ও পুলিশিং দায়িত্বে অস্বচ্ছতার অভিযোগ পরিবারের মেঘনায় গাঁজাসহ যুবক গ্রেফতার, জেল হাজতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ মেঘনায় চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার দুই আসামীকে কোর্টে প্রেরণ

দখলকৃত অঞ্চলে তালেবানের ‘নতুন আইন’

নিজস্ব সংবাদ দাতা / ২০৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

০৫ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

উত্তর-পূর্ব আফগানিস্তানের তাকহার প্রদেশে দখল করা অঞ্চলগুলোতে নতুন আইন চালু করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী তালেবান। ওই অঞ্চলে আফগান পুরুষদের দাড়ি রাখতে, নারীদের পুরুষ অভিভাবক ছাড়া বাড়ির বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা এবং বিয়ের দেনমোহর ও যৌতুক সংক্রান্ত বিধিনিষেধ জারি করেছে গোষ্ঠীটি। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম আরিয়ানা নিউজ।

আফগানিস্তানে ৯০ দশকের তালেবান শাসনের সময় চুরির জন্য হাত কেটে দেওয়া হতো। পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা এবং নারীদের ওপর ছিল নানা রকম বিধিনিষেধ। দেশটিতে মার্কিন সেনা মোতায়েন হওয়ার আগে এসব আইন জারি করেছিল তালেবান। তখন সেখানে নারীদের চাকরি তো দূরের কথা, কোনো পুরুষ আত্মীয় ছাড়া বাইরে বের হওয়াও নিষেধ ছিল। এমনকি এই নিয়ম না মানলে কঠোর শাস্তিও ভোগ করতে হতো।

সম্প্রতি যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে মার্কিন সেনারা। এরই মধ্যে ফের সক্রিয় হতে শুরু করেছে তালেবান। এরই মধ্যে দেশটির ৪২১টি জেলার মধ্যে ১৪০টি জেলা দখলে নিয়েছে এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি।

তাকহার প্রদেশে গভর্নর আবদুল্লাহ কারলুক বলেন, তালেবানরা তাদের দখলকৃত এলাকায় বহু সরকারি স্থাপনা ধ্বংস করে ফেলেছে। তালেবান অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন