ঢাকা   ০১:৩১:৩৮ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে উঠতে না উঠতেই ধসে পড়লো প্রধান মন্ত্রীর দেওয়া মুজিব বর্ষের ঘর

Reporter Name
  • Update Time : Tuesday, July 6, 2021,
  • 206 Time View

০৬ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা মুজিব শতবর্ষ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত ঘর ধসের খবর পাওয়া গেছে। সরেজমিনে ঘুরে দেখা যায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে বড় রায়পাড়া গ্রামে তৈরি করা ২৮টি ঘরের মধ্যে ১টি ঘরের বারান্দা বৃষ্টির পানিতে ধসে পড়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে ঘরগুলো হস্তান্তর করা হয়।

No description available.

ক্ষতিগ্রস্ত ঘর মালিকেরা অভিযোগ করে বলেন, এসব ঘর তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। ঘরের দরজা জানালা গুলো ভেঙ্গে পরছে।ঘরের চালায় নিম্ন মানের কাঠ ব্যবহার করা হয়েছে এবং চালায় কোন স্ক্রু সঠিকভাবে লাগানো হয় নি ফলে যেকোন সময় ঝড়ের কবলে ঘর গুলো উড়ে যেতে পারে।আষাঢ়ের বৃষ্টিতে ভেঙ্গে পরছে একটি ঘর।ভুক্ত ভোগিরা বলেল সামান্য বৃষ্টিতেই ঘর গুলো ভেঙ্গে পরছে ঝড় আসলে এই ঘরে থাকা ঝুকিপূর্ণ যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই ভয়ে অনেকে ঘরে উঠতেছে না। মেঝের সিমেন্টের পলেস্তারা উঠে যাচ্ছে। তাছারা এখানে নেই কোন পানি ও জালালির ব্যবস্হা ফলে তারা ইচ্ছে থাকলেও ঘরে থাকতে পারছে না।প্রধান মন্ত্রী উপহারে যদি থাকাই না যায় তাহলে সেই উপহারের কি লাভ এমনটা অভিযোগ করেছে ভুক্তভোগীরা।সরে জমিনে গিয়ে দেখা যায় একটি ঘর নিজ খরছে সুন্দর ভাবে সাজিয়ে বসবাস করছে যা চোখে পরার মত।

No description available.

এ বিষয়ে উপজেলা পি আই ও এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন ঘরগুলো তাদের ৬ মাস আগে ঘর বুজিয়ে দেওয়া হয়েছে ঘরগুলোতে তারা উঠছে না। ঘর গুলো রক্ষা করা দেখাশুনা করা তাদের দায়িত্ব।তারা ঘরে উঠছে না ফলে ঘরগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।যদি তার ঘরে না উঠে তাদের বিরুদ্ধে ব্যবস্হা নিবেন বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি