ঢাকা   ০৩:১১:৫৫ এএম, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বসেরা দুই বিজ্ঞানী মেঘনার সন্তান রমজানে সিন্ডিকেটের কোনো চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী ধামইরহাটে ২০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে ক্রিয়েটিভ ইকোনমি প্রসারে সরকার কাজ করছে: অর্থমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর কুমিল্লায় ধানক্ষেতের পাশে মিলল স্কুলছাত্রীর মরদেহ দেশের সব খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা বাকেরগঞ্জে দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনে বাধা দেওয়ার অভিযোগ অগ্রণী ব্যাংকের ৯১ গ্রাহকের ৮ কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তা গ্রেপ্তার

রাশিয়ায় নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে

Reporter Name
  • Update Time : Tuesday, July 6, 2021,
  • 319 Time View

০৬ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাশিয়ার পূর্বাঞ্চলে যাত্রীবাহী নিখোঁজ উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। অ্যান-২৬ মডেলের ওই উড়োজাহাজের ২৮ জন যাত্রীর কেউই বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, মঙ্গলবার রাশিয়ার পূর্ব প্রান্তে সাইবেরিয়ার কামচাটকা উপদ্বীপের উত্তরের দিকে উড়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রুশ কর্মকর্তারা জানান, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মাত্র ১০ মিনিট পরই উড়োজাহাজটির অবতরণের কথা ছিল। ওই উড়োজাহাজটিতে এক শিশুসহ ২২ জন যাত্রী এবং ছয় জন ক্রু ছিলেন। পালানার স্থানীয় প্রশাসনের প্রধান ওলগা মখিরিভাও ওই উড়োজাহাজে ছিলেন।

রুশ বার্তাসংস্থা তাসের খবরেও উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানানো হয়েছে। স্থানীয় ওই বিমান সংস্থার প্রধান আলেক্সি খ্রাবরভ এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘উড়োজাহাজটির কয়েকটি টুকরো পাওয়া গেছে। এখনই এ ব্যাপারে বিস্তারিত বলা যাচ্ছে না। তদন্তকারীরা কাজ শুরু করেছেন।’

অসমর্থিত কয়েকটি সূত্র বলছে, মাটিতে অবতরণের সময় পাথরের ওপর আছড়ে পড়ে উড়োজাহাজটি। মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি