• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

প্রকাশ্যে অনুসন্ধানী সাংবাদিককে গুলি করে হত্যা

নিজস্ব সংবাদ দাতা / ২০৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

০৭ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

টক শো শেষ করে আর বাড়ি ফেরা হলো না নেদারল্যান্ডসের অনুসন্ধানী সাংবাদিক পিটার আর ডে ভ্রাইসের। আততায়ীরা তাকে রাস্তাতেই গুলি করে খুন করে। কপাল লক্ষ্য করে পাঁচবার গুলি চালানো হয়। পিটারের খবরে শোকের ছায়া নেমে এসেছে নেদারল্যান্ডসের সাংবাদিক মহলে। দেশটির প্রধানমন্ত্রীও শোকবার্তা প্রকাশ করেছেন।

৬৪ বছরের পিটার সাংবাদিক মহলে কালো ঘোড়া হিসেবে পরিচিত ছিলেন। ভয় বলে কোনো বিষয়ই তার ছিল না। লম্বা কেরিয়ারে বহু গুরুত্বপূর্ণ ক্রাইম স্টোরি করেছেন। যার জন্য প্রাণের হুমকিও এসেছে। এক সময় দেশের একটি টেলিভিশন চ্যানেলে নেদারল্যান্ডসের বড় বড় অপরাধীদের নিয়ে একটি অনুষ্ঠান করতেন পিটার। ওই সময়েই তিনি জানিয়েছিলেন, পুলিশ এবং প্রশাসন জানিয়েছে, তার জীবনের ঝুঁকি তৈরি হয়েছে। কিন্তু বিষয়টিকে কখনোই বিশেষ গুরুত্ব দেননি পিটার।

মঙ্গলবার অ্যামস্টারডমের সিটি সেন্টারের কাছে একটি টেলিভিশন চ্যানেলের লাইভে যোগ দিতে গেছিলেন পিটার। প্রায় প্রতিদিনই ওই শোয়ে যোগ দিতেন তিনি। সেখান থেকে বেরতেই তার উপর হামলা চালানো হয়।

অনুসন্ধানী সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরেই নাম পিটারের। ১৯৯৫ সাল থেকে ২০১২ পর্যন্ত টানা একটি ক্রাইম শো পরিচালনা করতেন তিনি। ওই শো তাকে খ্যাতির শিখরে নিয়ে গেছিল। এছাড়াও ১৯৮৩ সালে ফ্রেডি হেইনিকেনের অপহরণের কাহিনি তিনি প্রথম তুলে ধরেছিলেন। পরবর্তীকালে যা নিয়ে বই হয়েছে এবং সিনেমা তৈরি হয়েছে। ২০০৮ সালে ইনটারন্যাশনাল এমি সম্মান পেয়েছেন তিনি।

পিটারের মৃত্যুর খবর পাওয়ার পর দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী মার্ক রুটে বিবৃতি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, খুবই শকিং খবর। দেশের অন্ধকার দিন। সাংবাদিকতার স্বাধীনতার উপর কালো রং ছিটিয়ে দেওয়া হলো। এ বড় দুঃখের দিন। দেশের অন্য মন্ত্রীরাও পিটারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পরে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে পিটারের খুনিও আছে। কিন্তু কারো নাম প্রকাশ করা হয়নি। খুনের কারণও এখনো জানায়নি দেশটির পুলিশ। সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, এপি


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন