• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মাদকবিরোধী বার্তায় নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সমাবেশ রেলি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী কাইচাইল ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শফিকুল মাতুব্বরের ধামইরহাটে মেরিনা হত্যা মামলার আসামি ভ্যানচালক আব্দুল মতিন গ্রেপ্তার নোবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ দুইজন আটক জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং-বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, দুর্ঘটনা থেকে রক্ষা শত শত যাত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না: মিয়া গোলাম পরওয়ার মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন

মিয়ানমারে গোপন হাসপাতালে সামরিক বাহিনীর হামলা

নিজস্ব সংবাদ দাতা / ২৪৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

০৭ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মিয়ানমারের সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলনরত জনগণের সেবায় নিয়োজিত গোপন হাসপাতালের সন্ধান পেয়েছে দেশটির সামরিক বাহিনী।

ফ্রেব্রুয়ারিতে মিয়ানমার সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর স্বাস্থ্যসেবা এবং ডাক্তারদের ওপর যুদ্ধ ঘোষণা করে সেদেশের জান্তা বাহিনী। দেশের শত্রু সন্দেহে মেডিকেল কর্মকর্তাদের আটক, হামলা এবং হত্যা করে আসছে জান্তা বাহিনী।

সম্প্রতি ওই গোপন হাসপাতালে সশস্ত্র হামলা চালায় সামরিক বাহিনী। ইয়াংগুনের এক চিকিৎসক বলেন, ‘সামরিক বাহিনী পুরো স্বাস্থ্যখাতকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আমরা বিশ্বাস করি রোগীদের সেবা প্রদান করার মতো মানবিক কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। ওইদিন ক্লিনিকে এক জনের গলায় গুলি করা হয়, আর কিছুক্ষণের মধ্যেই সেই তরুণ মারা যায়।’

এক মেডিকেল শিক্ষার্থী বলেন, ‘আমি এর আগে কখনো মানুষ খুন হতে দেখিনি। ওইদিনের পর থেকে আমি শুধু কান্না করেছি, আমি ঠিকমতো ঘুমাতে পারছি না, খেতে পারছিনা।’

মিয়ানমারের সামরিকবাহিনী অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকে এই পর্যন্ত কমপক্ষে ৮৯০ জনকে হত্যা করেছে। এছাড়া ৫ হাজার ১০০ জনকে আটক করা হয়েছে।

এসব কিছুর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির শিকার হচ্ছে দেশটির স্বাস্থ্যখাত। ক্ষমতা দখলের পর থেকে কমপক্ষে ২৪০ জন স্বাস্থ্যকর্মী হামলার শিকার হয়েছেন। এছাড়াও ৪০০ ডাক্তার এবং ১৮০ জন নার্সের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির সামরিক বাহিনী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন