• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার

আবিষ্কার হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরা

নিজস্ব সংবাদ দাতা / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

০৮ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

আফ্রিকার দেশ বতসোয়ানায় বিশাল আকৃতির এক হীরার সন্ধান মিলেছে। গত ১২ জুন কানাডিয়ান মাইনিং কোম্পানি ‘লুকারা’ হীরাটি উত্তোলন করে। এবিসি নিউজের খবরে বলা হয়েছে, ১ হাজার ১৭৪ ক্যারেটের হীরাটি হাতের তালুতে রাখলে পুরোটা জুড়ে থাকে।

বুধবার বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনে দেশটির মন্ত্রিপরিষদে হীরাটি দেখানো হয়।

লুকারার ব্যবস্থাপনা পরিচালক নাসিম লাহড়ি জানান, বিশ্বের বৃহত্তম হীরাগুলোর মধ্যে আকৃতির দিক দিয়ে এর অবস্থান তৃতীয়। বিশাল আকৃতির হীরাটি উত্তোলন করতে পারা বতসোয়ানা ও তাদের প্রতিষ্ঠানের জন্য একটি ইতিহাস। এর আগে ১ জুন বতসোয়ানায় খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠান দেবসোয়ানা ১ হাজার ৯৮ ক্যারেটের একটি হীরা উত্তোলন করে। ওই সময় এটি ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরা।

১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকার একটি খনি থেকে বিশ্বের সবচেয়ে বড় হীরা উত্তোলন করা হয়েছিলো। ‘কালিনান’ নামে ওই হীরা ৩ হাজার ১০৬ ক্যারেটের ছিল। এর অংশবিশেষ ব্রিটিশ রাজদরবারে সজ্জিত রয়েছে। সূত্র: এবিসি নিউজ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন