• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার সন্তান ডা. শাহনেওয়াজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’ দাউদকান্দিতে ১ কোটি টাকার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ প্রবাসযাত্রার প্রাক্কালে সাংবাদিক সাব্বির হাসানকে সংবর্ধনা, আবেগঘন বিদায় সদরপুরে জুলাই বিপ্লব স্মরণে ‘জ্বলজ্বলে জুলাই’ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পীরগাছায় উপজেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ বিক্ষোভ মিছিল গাইবান্ধায় ছিনতাইকৃত ২২ মোবাইল উদ্ধার, তিনজন গ্রেপ্তার সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

তাজিকিস্তানে ভূমিকম্পে নিহত ৫, বহু ঘরবাড়ি বিধ্বস্ত

নিজস্ব সংবাদ দাতা / ৩০৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

১০ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি। জানা গেছে, স্থানীয় সময় শনিবার সকাল ৭টা ১৪ মিনিটে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে তাজিকিস্তানের পূর্বাঞ্চলীয় জেলা রাশত। কম্পন অনুভূত হয়েছে দেশটির রাজধানী দুশানবেতেও, কম্পনের উৎস থেকে যার দূরত্ব অন্তত ১৬৫ কিলোমিটার।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

তাজিকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা খোবারের তথ্যমতে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৯ এবং এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

তাজিক জরুরি ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে কয়েক ডজন বাড়িঘর ভেঙে গেছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে তাজিকাবাদ জেলার অন্তত তিনটি গ্রাম। নিহতরা সবাই এই গ্রামেরই বাসিন্দা ছিলেন।

তাজিক প্রেসিডেন্ট এমোমালি রাখমোন ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরুপণে একটি তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন, যার নেতৃত্ব থাকবেন দেশটির প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন