• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফ্যামিলি কার্ডের উদ্বোধন আজ, ভাতা পাবেন ৩৭৫৬৭ জন মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত

ডিএমপিতে দুইজন উপ-পুলিশ কমিশনার সহ সাতজন সহকারী পুলিশ কমিশনারকে পদায়ন

নিজস্ব সংবাদ দাতা / ১৮৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১

২৫ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুইজন উপ-পুলিশ কমিশনার ও সাতজন সহকারী পুলিশ কমিশনারকে পদায়ন করা হয়েছে।

ডিএমপি হেডকোয়ার্টার্স এর এক আদেশে উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খানকে অপারেসনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং অপারেসনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক হোসেনকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে ।

রবিবার (২৫ জুলাই, ২০২১) ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম(বার) স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

একই আদেশে প্রটেকশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার এম. রাকিবুল হাসান ভূঞাকে পেট্রোল-মতিঝিল, সহকারী পুলিশ কমিশনার আরিফ মুহাম্মদ শাকুরকে সিটি-কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ, সহকারী পুলিশ কমিশনার অমিত কুমার দাশকে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ, সহকারী পুলিশ কমিশনার বাহা উদ্দীন ভূঁঞাকে প্রটেকশন বিভাগ, সহকারী পুলিশ কমিশনার শান্তা ইয়াছমিনকে ট্রাফিক-অ্যাডমিন, রিসার্চ অ্যান্ড কন্ট্রোল সেন্টার, সহকারী পুলিশ কমিশনার স্নেহাশীষ কুমার দাসকে পেট্রোল-তেজগাঁও এবং সহকারী পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে ডেভেলপমেন্ট বিভাগে সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন