ঢাকা   ০৫:০০:২০ এএম, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ সদস্য আলী আশরাফ চলে গেলেন না ফেরার দেশে

Reporter Name
  • Update Time : Friday, July 30, 2021,
  • 214 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৩০ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার বিকাল সাড়ে তিনটায় ঢাকার স্কয়ার হাসপাতালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার একমাত্র ছেলে মুনতাকিম আশরাফ টিটু বিষয়টি যুগান্তরকে  নিশ্চিত করেছেন।

সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের ব্যক্তিগত সহকারী জসিম উদ্দিন বলেন, কিছুক্ষণ আগে স্যারের মৃত্যু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ্য, গত  ২ জুলাই পিত্তথলির পাথর অপসারণের জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন ৭৪ বছর বয়সী এই রাজনীতিবিদ। তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ফুসফুসে ক্ষতসহ নানা ধরনের শারীরিক জটিলতা আছে। এরপর ৯ জুলাই নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি