• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে নোবিপ্রবির সাবেক উপাচার্যসহ পাঁচজনকে দুদকের তলব যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি যশোরে শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা রাজশাহীতে ২০০ বোতল অবৈধ সিরাপসহ দুই যুবক গ্রেপ্তার অদৃশ্য স্পিডব্রেকার ও বেপরোয়া ড্রাইভিংয়ে ঢাকার প্রান্তিক সড়ক মরণফাঁদ অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা

হোমনার চান্দেরচর ইউনিয়নে চশমা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগে ব্যস্ত মাওঃ এম,এ কুদ্দুস

নিজস্ব সংবাদ দাতা / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

২৪ নভেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, সৈয়দ আনোয়ার,হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজের বিজয় নিশ্চিত করতে,তাঁর কর্মী সমর্থকদের সাথে নিয়ে জনগনের দরজায় দরজায় ভোট ও দোয়া চেয়ে গণ-সংযোগ করছেন চান্দেরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাওঃ এম,এ কুদ্দুস। কুমিল্লার হোমনায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮ নভেম্বর-২০২১ তারিখ। নির্বাচনকে সামনে রেখে ৪ নং চান্দেরচর ইউনিয়নের চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাওলানা এম,এ কুদ্দুস বিজয় নিশ্চিত করতে তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে জোর প্রচারনা চালিয়ে যাচ্ছেন ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার সহ প্রতিটি গ্রামের ঘরে।

গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিএনপির সমর্থিত প্রার্থী হিসাবে এই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। যদিও সে নির্বাচনে তিনি হেরে যান। তবে আসন্ন ২৮ নভেম্বর-২০২১ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ হলে তিনি জনগনের ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় প্রচারনায় তাঁর সাথে বিভিন্ন এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ ছাড়াও রাজনৈতিক দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও সাধারন মানুষকে প্রচারনায় অংশ নিতে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন