• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

সাঁতার কেটে সিলেটে এসে ধরা ভারতীয় নাগরিক

নিজস্ব সংবাদ দাতা / ২১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

২৮ নভেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সীমান্তপথে অবৈধভাবে সাঁতার কেটে নদী পেরিয়ে সিলেটে এসে ধরা পড়েছেন ভারতীয় নাগরিক শ্রী সিতারাম লাল চন্দ্র (৫০)। তিনি ভারতের ছত্রিশ প্রদেশের বিলাসপুর জেলার মরোয়ারী থানাধীন মাটিয়াঢাল এলাকার শ্রী শ্যামলাল চন্দ্র দাসের ছেলে। বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দক্ষিণ সুরমা থানায় এএসআই আমিনুর রহমান তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

শনিবার (২৮ নভেম্বর) ভারতীয় নাগরিক সিতারামকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান পুলিশ। এর আগে শুক্রবার (২৬ নভেম্বর) রাতে দক্ষিণ সুরমা থানার ভার্থখলা এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে গ্রেফতার করে। রোববার (২৮ নভেম্বর) দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেন বলেন, গ্রেফতার সিতারাম লাল চন্দ্র ভারতের বিভিন্ন অংশে ঘুরে বেড়ান ৫৩ দিন। এরপর জাফলং সীমান্ত দিয়ে প্রায় একমাস পূর্বে নদী সাঁতার কেটে অবৈধভাবে সিলেটে এসে পৌঁছান। সিলেটে আসার পর রেলওয়েস্টেশনসহ বিভিন্নস্থানে ভিক্ষাবৃত্তিতে নেমে পড়েন। বাংলা ও হিন্দি ভাষায় কথা বলে সিতারাম। তার কাছে কোনও পাসপোর্ট কিংবা কোনও ধরনের বৈধ কাগজপত্র না থাকায় তার বিরুদ্ধে কন্ট্রোল অব অ্যান্টি আইনে মামলা দায়ের করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন