• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

মেঘনায় নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত।

নিজস্ব সংবাদ দাতা / ১৪১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

২১ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,শিমলা, মেঘনা থেকে :  মেঘনায় ৮ টি ইউনিয়নের ৯৬ জন নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ পাঠ গ্রহণ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার দুপুর ৩ টায় উপজেলা মিলনায়তনে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন,  সহকারী কমিশনার ভুমি মাসফিকা হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ ছমিউদ্দিন,, রিটার্নিং কর্মকর্তা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.আনিছ উজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা সমির সাহা, রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান, চালিভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির, ভাওরখোলা ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম, গোবিন্দ পুর ইউনিয়ন চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সি প্রমুখ। বড়কান্দা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য আলম বলেন বিগত দিনে জনগণের পাশে ছিলাম এখন জনগণ আমাকে মেম্বার নির্বাচিত করেছেন আমি আমার দায়িত্ব পালন করতে সকলের দোয়া চাই। গোবিন্দ পুর ইউনিয়নের ১,২,৩, সংরক্ষিত নারী সদস্য খাদিজা বেগম বলেন জনগণের পাশে সব সময় থাকবো ইনশাল্লাহ। গোবিন্দ পুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য স্বপন মিয়া বলেন জনগনকে দেওয়া ওয়াদা পুরন করতে যথাসাধ্য চেষ্টা করবো। মাধপ পুর গ্রামের ছাত্র মোঃ আওলাদ হোসেন বলেন স্ব স্ব দায়িত্ব পালনে তারা অঙ্গিকার থাকবে এটাই প্রত্যাশা। মির্জানগর গ্রামের স্বাটোর্ধ জাহাঙ্গীর আলম বলেন আশাবাদী সবাই ভালো কাজ করবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন