ঢাকা   ১০:০২:৫৪ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিরক্ষা খাত আধুনিকায়নে সংসদীয় কমিটির নির্দেশনা যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট অনুমোদন জটিলতায় ১ নভেম্বর সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, উড়ছে না ফ্লাইট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৫ পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন: অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী কাজে অগ্রগতি না হলে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রীর

২০১৭থেকে গণপরিবহন, অন্যান্য বাহন, বাসস্ট্যান্ড ও ট্রেন স্টেশনে ধর্ষণ ৩৫৭, খুন ২৭ জন, ৬০১ নারী নির্যাতন

Reporter Name
  • Update Time : Monday, August 8, 2022,
  • 343 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৮ আগষ্ট ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, ডেস্ক রিপোর্ট।।

 

২০১৭-২০২২ সালের ৭ আগস্ট পর্যন্ত গণপরিবহন, অন্যান্য বাহন, বাসস্ট্যান্ড ও ট্রেন স্টেশনে ধর্ষণের শিকার হয়েছেন ৩৫৭ জন ও খুন হয়েছেন ২৭ জন। এছাড়া চার হাজার ৬০১ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। নারীদের, নির্যাতন, ধর্ষণ এবং খুন রোধে সংগঠনটি তিনটি সুপারিশও করেন। সোমবার (৮ আগস্ট) সেভ দ্য রোডের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

দেশের ৩১টি জাতীয় দৈনিক, বিভিন্ন সংবাদ সংস্থা ও টিভি চ্যানেলে প্রকাশিত তথ্যের পাশাপাশি সেভ দ্য রোড’র নিজস্ব তথ্যে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সেভ দ্য রোড’র মহাসচিব শান্তা ফারজানা।

তিনি বলেন, বোরকা পরিহিত নারীরাই সবচেয়ে বেশি যৌন নির্যাতন-নিপীড়নের শিকার হন বলে সেভ দ্য রোডের জরিপে দেখা যায়। বাসস্ট্যান্ড, ট্রেন, লঞ্চঘাট বা বিমান বন্দরে এই সব বেশি ঘটে।

শান্তা ফারজানা বলেন, প্রতি ১০০ জন নারীর মধ্যে নিপীড়নের শিকার হন ৯৯ জন। তাদের মধ্যে বোরকা বা হিজাব পরিহিত নারীর সংখ্যা ৬৭ এবং অন্যান্য পোশাক পরিহিত নারীর সংখ্যা ৩২। এর নেপথ্য কারণ পুরুষদের হীন মানসিকতা এবং বিচারহীনতার সংস্কৃতিই এর জন্য দায়ী।

গণপরিবহন, বাসস্ট্যান্ড ও ট্রেন স্টেশনসহ বিভিন্ন পথে নির্যাতন-নিপীড়ন,ধর্ষণ ও খুন বন্ধে সেভ দ্য রোডর পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রতি তিনটি সুপারিশ করা হয়েছে। সেগুলো হলো-

১. রাষ্ট্রীয়ভাবে নারীর প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনে সব শ্রেণি পেশার মানুষকে উদ্বুদ্ধ করতে নারী প্রতি সম্মান শীর্ষক সচেতনতা তৈরি করা। সেখানে ধর্মীয় অনুশাসন, নীতি, আদর্শ, সভ্যতার আলোকে বিভিন্ন বিষয় তুলে ধরতে হবে এবং তা বিভিন্ন গণমাধ্যমে প্রচার এবং প্রথম শ্রেণি থেকে স্নাতকোত্তর শ্রেণির পাঠ্যবইতে সংযুক্ত করতে হবে।

২. মালিক, চালক, হেলপার, সুপারভাইজারসহ সংশ্লিষ্টদের অবশ্যই যাত্রীদের প্রতি আচরণ প্রশিক্ষণ এবং অসদাচরণ করলে শাস্তির ঘোষণা দিতে হবে।

৩. প্রতি ৫ কিলোমিটার অন্তর পুলিশ বুথ স্থাপন, সব সড়ক, মহাসড়ক ও সেতুতে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি