ঢাকা   ০৩:৩৮:৪৬ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় নদীতে অবৈধ ঝোঁপ দেওয়ার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা 

Reporter Name
  • Update Time : Wednesday, November 2, 2022,
  • 216 Time View

২ নভেম্বর ২০২২ইং বিন্দুবাংলা টিভি ডটকম, মেঘনা প্রতিনিধি৷।

কুমিল্লার মেঘনা উপজেলার মেঘনার শাখা নদীতে অবৈধ ঝোঁপ দেওয়ার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভুমি লিটন চন্দ্র দে।  বুধবার  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আনোয়ার হোসেন ( ৪৫ ) কে এ জরিমানা করা হয়।
(বিজ্ঞাপন)
আনোয়ার হোসেন ( ৪৫ ) নাঃগঞ্জের আড়াই হাজার উপজেলার খালিয়ার চর গ্রামের এরশাদ আলীর ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো: ছমিউদ্দিন। ওসি বলেন  নদীতে অবৈধভাবে ঝোপের মাধ্যমে  ফাঁদ তৈরীর করে নদীর স্বাভাবিক গতিপথ ও মৎস্য প্রজননে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ফলে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ১৯৫০ সনের মৎস্য সংরক্ষণ আইনের ৫ ধারা অনুযায়ী ৫ হাজার  টাকা জরিমানা সহ , উক্ত অপরাধ পুনরায় করা হলে  নিয়মিত মামলা রুজুর মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করা হয়।অভিযান পরিচালনার সময় আরও  উপস্থিত ছিলেন   নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক  রফিকুল ইসলাম সহ মেঘনা থানা ও নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তা সহ সঙীয় ফোর্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি