ঢাকা   ০৫:০৩:২০ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীপুরে একতা সার্ভিস বাসের ধাক্কায় ভিক্ষুক নিহত

Reporter Name
  • Update Time : Tuesday, November 15, 2022,
  • 249 Time View

১৫ নভেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, 

আনিছুর রহমান খান, দাউদকান্দি।।

কুমিল্লার দাউদকান্দি গৌরীপুরে একতা সার্ভিস নামক একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ছেনোয়ারা (৬৫) নামের এক ভিক্ষুক নারীর মৃত্যু ঘটে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে মোস্তাক হাজারী বাড়ির সামনে গৌরীপুর -হোমনা সড়কে এ সড়ক দূর্ঘটনা ঘটে।

নিহত ছেনোয়ারা হলেন, দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদের রাঙ্গাশিমুলিয়া গ্ৰামের।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছ, ছেনোয়ারা রাস্তার পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে রাস্তা পারাপারের সময় কুমিল্লা-জ
-১১-০২৮০ নাম্বারের হোমনা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি একতা সার্ভিস নামক যাত্রী পরিবহন বাস ওই ভিক্ষুক নারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

খুঁজনিয়ে জানায়, ঘটনার পর থেকেই চালক পলাতক রয়েছে। এ ঘটনায় পুলিশি কার্যক্রম শুরু হয়েছে, ঘাতক বাসটিকে আটকে পুলিশের হেফাজতে রেখেছেন। এদিকে তদ্বির পার্টিও তাদের কার্যক্রম শুরু করেছে, তবে এপথে যাতায়াত রত অনেকেই ঘটনার সঠিক তদন্ত পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি