ঢাকা   ০২:৩৫:২৯ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় আওয়ামীলীগের প্রতিবাদ সভা 

Reporter Name
  • Update Time : Sunday, July 30, 2023,
  • 257 Time View

৩০ জুলাই ২০২৩ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, নিজস্ব প্রতিবেদক।। 

 বিএনপি জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সারাদেশের ন্যায় মেঘনা উপজেলা আওয়ামীলীগের  প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ  রোববার(৩০জুলাই)  উপজেলার মেঘনা হাইওয়ে কমপ্লেক্সের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। মেঘনা উপজেলার স্থপতি,কুমিল্লা -২( হোমনা -মেঘনা) সংসদীয় আসন পুনঃ উদ্ধারের মহানায়ক, ও নৌকার মনোনয়ন প্রত্যাশী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শফিকুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান, সাইফুল্লাহ মিয়া রতন শিকদারের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ সালাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিশির, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল গাফফার, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন আকাশ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অংগ সগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি