ঢাকা   ০৪:২৫:১৭ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গোৎসবে কেউ যেন আইনশৃঙ্খলার অবনতি ও গুজব ছড়াতে না পারে সেদিকে খেয়াল রাখার আহবান বক্তাদের

Reporter Name
  • Update Time : Tuesday, October 10, 2023,
  • 250 Time View

মেঘনা প্রতিনিধি :আসন্ন শারদীয় দুর্গোৎসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গুজব ছড়ানো ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নাগরিকদের প্রতি অনুরোধ জানান বক্তারা। আজ মঙ্গলবার (১০ অক্টোবর)আসন্ন শারদীয় দুর্গোৎসব-উদযাপন উপলক্ষে কুমিল্লার মেঘনা উপজেলায় কনফারেন্স রুমে প্রস্তুতিমূলক সভায় বক্তারা এ বক্তব্য প্রদান করেছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম, গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সি তপন, চন্দনপুর ইউনিয়ন চেয়ারম্যান এবাদত উল্ল্যাহ, বড়কান্দা ইউনিয়ন চেয়ারম্যান ফারুক হোসেন রিপন, ভাওরখোলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দসহ ৫টি ইউনিয়নের ১০ টি পূজা মন্ডপের পূজা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, মসজিদের ইমামসহ অন্যরা। বক্তারা বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোন ভাবে নষ্ট না হয় প্রতিটি জনগোষ্ঠীকে সজাগ থাকতে হবে এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রাখতে হবে। এছাড়া কোথাও কোন সম্প্রীতি নষ্টের আওয়াজ পেলে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনী সহ দায়িত্বশীলদের জানানোর অনুরোধ জানিয়েছেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি