• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় বিএনপির দুর্গ ভাঙতে নীরব কৌশলে জামায়াত ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ

স্বাস্থ্যের ঠিকাদার মিঠুর বিদেশযাত্রায় দুদকের নিষেধাজ্ঞা,সম্পদ ক্রোকের নির্দেশ

নিজস্ব সংবাদ দাতা / ১৪০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

বিপ্লব সিকদার :

স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলামের (মিঠু) বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তাঁর স্থাবর ও অস্থাবরসহ মোট ৭৩ কোটি ৭৪ লাখ ৭১ হাজার ৭৩৮ টাকা মূল্যের সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে দুদকের উপপরিচালক মশিউর রহমান স্বাক্ষরিত নিষেধাজ্ঞার একটি চিঠি পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। মহানগর সিনিয়র দায়রা জজ আদালতের অনুমতি সাপেক্ষে এই নিষেধাজ্ঞা জারি করে দুদক।

দুদক সূত্র জানায়, মিঠু মূলত সিন্ডিকেট করে অতি উচ্চমূল্য দেখিয়ে নিম্নমানের মালামাল সরবরাহ করতেন। একই সঙ্গে মালামাল সরবরাহ না করেই বিল উত্তোলন, অপ্রয়োজনীয় মালামাল সরবরাহের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন।

স্বাস্থ্যের কেনাকাটায় দুর্নীতি: ৭ হাজার টাকার স্কেল মেরামতে খরচ ৪ লাখস্বাস্থ্যের কেনাকাটায় দুর্নীতি: ৭ হাজার টাকার স্কেল মেরামতে খরচ ৪ লাখ
দুদক সূত্রে আরও জানা যায়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মধ্যমে অভিযোগসংশ্লিষ্ট মোতাজেরল ইসলাম (মিঠু) ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ও দেশের বাইরে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে বিপুল অর্থ পাচার করে অবৈধ সম্পদের মালিক হয়েছেন এমন তথ্য-প্রমাণ রয়েছে সংস্থাটির কাছে।

দুদকের নথি সূত্র বলছে, প্রাথমিকভাবে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, জেনারেল হাসপাতাল মৌলভীবাজার, জেনারেল হাসপাতাল গোপালগঞ্জ, আইএইচটি সিলেট, ঢাকা ডেন্টাল কলেজ, ঢাকা ডেন্টাল হাসপাতাল ও সিএম এসডিতে ঠিকাদারি করার নামে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন