• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরে বিআইডব্লিউটিএর কমিটি গঠন পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত ৫ রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি পলাশবাড়ীতে আলোচিত প্রতারক হরিদাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ ৩ শিক্ষার্থীর মেধা বৃত্তি লাভ সাতক্ষীরায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

মেঘনায় ইসলামী ঐক্যজোটের প্রার্থীর সমর্থকদের উপর হামলার অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা / ৩৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

বিপ্লব সিকদার।।

কুমিল্লা -২ (হোমনা -মেঘনা) আসনে ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসেনের সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার মনোনয়ন ফরম জমা দিতে আসার সময় বড়কান্দা -ভাওর খোলা সড়কের মাঝামাঝি স্থানে আমান উল্লাহ আমান পূর্বে থেকে উৎপেতে  দলবল নিয়ে এ হামলা চালায়।হামলায় ৪ জনের মত আহত হওয়ার খবর পাওয়া গেছে এর মধ্যে ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন।আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। বিষয়টি ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আলতাফ হোসেন নিশ্চিত করেন এবং তিনি বলেন আমি বহরের মাঝামাঝি ছিলাম উপজেলা অভিমুখে যাওয়ার পথে বড়কান্দা -ভাওরখোলা সড়কের মাঝামাঝি স্থানে আমার গাড়ি ও মটর সাইকেল শোভাযাত্রার সামনে এসে পূর্বে থেকে উৎপাতা আমান উল্লাহ সহ কিছু লোক অতর্কিত হামলা করে পালিয়ে যায়। ওরা কি কোন রাজনৈতিক দলের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সন্ত্রাসীদের কোন দল নেই। তবে বিষয় টি স্থানীয় ভাবে মিমাংসা হয়েছে। এদিকে আমান উল্লাহর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সংযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন আমি জেনেছি একটি অভিযোগ দিতে বলেছিলাম তিনি এখনো দেননি। আমরা বিষয়টি দেখতেছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন