• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস জব্দ মেঘনায় স্কুল শিক্ষার্থী অপহরণ : প্রেম ছিল, পালিয়েই ‘অপহরণ’ মামলা মেঘনায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষ, , ডুপ্লেক্স বাড়িতে অগ্নিসংযোগ সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী হলেন যারা শোকবার্তা প্রকাশ করলো স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলা ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর কমিটি বিলুপ্ত, নতুন কমিটি গঠনের উদ্যোগ সংরক্ষিত নারী আসনে বিএনপি-জোটের ৩৬ প্রার্থী ঘোষণা ১৭ বছরে ইতিহাস বিকৃতি, সংশোধনের প্রতিশ্রুতি অপ্রাপ্তবয়স্ক প্রেম-প্রণয়: নীরব সামাজিক বিপর্যয়ের অশনি সংকেত মেঘনায় চাদাবাজির মামলায় গ্রেপ্তার নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আচরণবিধি সভা আগামীকাল

কুমিল্লা সংবাদদাতা / ৩৯৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কুমিল্লা জেলার প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে আগামী ২১ জানুয়ারি। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
নোটিশ অনুযায়ী, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, কুমিল্লায় পৃথক সময়সূচিতে জেলার ১১টি সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে এ সভা আয়োজন করা হয়েছে। কুমিল্লা-০১ ও কুমিল্লা-০২ আসনের সভা সকাল ১০টা ৩০ মিনিটে, কুমিল্লা-০৩ থেকে কুমিল্লা-০৬ আসনের সভা সকাল ১১টা ৩০ মিনিটে এবং কুমিল্লা-০৭ থেকে কুমিল্লা-১১ আসনের সভা বেলা ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় প্রতিটি আসনের প্রার্থী, তার প্রস্তাবকারী ও সমর্থনকারীসহ সর্বোচ্চ তিনজন উপস্থিত থাকতে পারবেন। প্রয়োজনে প্রার্থী কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো প্রতিনিধিও সভায় অংশ নিতে পারবেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এবং নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে এই সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রার্থীদের সতর্ক করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়েও স্পষ্ট নির্দেশনা দেওয়া হবে।
উল্লেখ্য, এ সংক্রান্ত নোটিশ নির্বাচন কমিশন সচিবালয়, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন