• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

মেঘনায় ‘কোম্পানি’ আতঙ্কে নিজ ভুমিতে ঘর বাড়ি করতে পারছেনা সাধারণ মানুষ

নিজস্ব সংবাদ দাতা / ৩২৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪

মেঘনা প্রতিনিধি।।

কোম্পানি’ আতঙ্কে নিজ ভুমিতে ঘর বাড়ি করতে পারছেনা সাধারণ মানুষ।পাশের উপজেলা মুন্সিগঞ্জের গজারিয়ার হানিফ -মনসুর নামে দুই ব্যক্তি।কোম্পানির নাম করে জমি কিনছেন। তবে কোন কোম্পানি তা বলছেনা।

এলাকার বাসিন্দারা বাড়ি ঘর বানানোর জন্য নিজ ভুমিতে বালু ভরাট করতে গিয়ে বিভিন্ন বাধা পোহাতে হচ্ছে। কেউ কেউ অভিযোগ তুলছেন স্থানীয় পুলিশ প্রশাসনের দিকে। এমন ঘটনা ঘটেছে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নেের মোহাম্মদ পুর গ্রামে। আজ শনিবার মানব বন্ধন করে এমন অভিযোগ করেন ভুক্তভোগী এলাকাবাসী।  ভুক্তভোগী ফুল মিয়ার ছেলে আকবর বাদশা। সে বলরামপুর মৌজা ৯ শতক জমির ক্রয় সূত্রে মালিক। একই দাগে কোম্পানি ৭শতক জায়গা ক্রয় করে।কিন্তু ভুক্তভোগী আকবর বাদশার জায়গা রাস্তার সাথে হওয়া কোম্পানি ও এলাকার প্রভাবশালী ব্যক্তিরা জোর পূর্বক দখলের চেষ্টা করছে। এমনই অভিযোগ করেছে গ্রামবাসী সহ ভুক্তভোগী। এলাকাবাসী জানায় গজারিয়ার আনারপুরে হানিফ ও মনসুর এই জায়গা নিয়ে নানা চক্রান্ত করছেন,এলাকাবাসী এমন কোম্পানি গুলোকে বসতবাড়ি আশপাশে জমি ক্রয় করায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানায়। এলাকাবাসী বলে কোম্পানি জায়গা ক্রয়ের নামে স্থানীয় কিছু নেতাদের হাত করে যার ফলে নেতারা জমির মালিকদের হুমকিধামকি দিয়ে নানা ভয়ভীতি দেখায়, কোম্পানি আতঙ্কে দিনাতিপাত করছে আকবর বাদশাসহ ঐ এলাকার বাসিন্দারা।

উপায় খুঁজে না পেয়ে আহাজারি করছে। প্রশাসনের সু দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন