• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

মেঘনায় স্বাধীনতা দিবস পালিত

নিজস্ব সংবাদ দাতা / ২৪০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

মাসুম মিঞা :

যথাযোগ্য মর্যাদায় সারাদেশের ন্যায় কুমিল্লার মেঘনা উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে। আজ( ২৬ মার্চ) দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠণসহ সরকারি,  বেসরকারি প্রতিষ্ঠান পুস্পস্তবক অর্পণ করেছেন।

 

এছাড়া শিক্ষার্থীদের শারীরিক কসরতসহ মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, কবিতা আবৃত্তি, যেমন খুশি তেমন সাজ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার।বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা – কর্মচারী বৃন্দ সহ অন্যরা।

 

এ ছাড়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়, বেসরকারি প্রতিষ্ঠান আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবস পালন করছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন