• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ধামইরহাটে জমি-সংক্রান্ত বিরোধে হামলা ও পাল্টাপাল্টি অভিযোগ; চাঁদা দাবি ও হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ নওগাঁ সদর থানার অভিযানে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেপ্তার ১ যশোরে গ্রেপ্তার আওয়ামী লীগের ৯ নেতাকর্মী কারাগারে রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ধামইরহাটে গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু জুলাই গণ-অভ্যুত্থান দিবসে নোবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উখিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজ উপজেলা গড়ার প্রত্যয় হালুয়াঘাটে ইউএনও’র বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন, অনুসন্ধানে মিলল সত্যতা বাঘায় গেম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কুপিয়ে আহতের ঘটনায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন

মেঘনার সড়কে যত্রতত্র গতিরোধক স্থাপন বন্ধ করা জরুরি

নিজস্ব সংবাদ দাতা / ২৮৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

বিপ্লব সিকদার।। 
সাধারণত দুর্ঘটনা রোধে রাস্তায় তৈরি করা হয় স্পিড ব্রেকার বা গতিরোধক। এসব গতিরোধক স্থাপন করা হয় দুর্ঘটনাপ্রবণ এলাকায়। কিন্তু কুমিল্লা জেলার মেঘনা উপজেলার প্রধান সড়ক শাখা সড়ক গুলোতে দেখা যায় অপরিকল্পিত গতিরোধক, আবার বালু ভরাটের পাইপ সড়কের এপারওপার করে অপরিকল্পিত গতিরোধক স্থাপন করে। প্রতিনিয়ত দূর্ঘটনার স্বীকার হয় বিভিন্ন যানবাহন। এই সব গতিরোধক স্থাপন করে এলাকার প্রভাব শালী বালু ব্যবসায়ীরা।গতকাল শনিবার সন্ধ্যায় মানিকার চর ইউনিয়নের জয়পুর এলাকায় এপারওপার পাইপেকে ঘিরে অস্থায়ী গতিরোধকের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়েন সড়কের পাশে তিন মটর সাইকেল আরোহী। তাদের দুই জন পাশের উপজেলার আড়াইহাজার বাসিন্দা একজন মেঘনা উপজেলার। দূর্ঘটনার স্বীকার একজন স্থানীয় হাসপাতালে চিকিৎসক মৃত ঘোষণা করে এবং দুই জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেছে। স্থানীয় প্রশাসনের উচিত এই ধরনের অস্থায়ী, স্থায়ী গতিরোধকের অনুমতি দেওয়ার আগে নিয়মনীতি অনুসরণ করে যেন গতিরোধক স্থাপন করা হয়। আর যদি অনুমতি ছাড়া করে তাহলে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করা। সড়কে শান্তি শৃঙ্খলা ও দূর্ঘটনা প্রতিরোধে প্রশাসনের উচিত জরুরি ভাবে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন