• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ধামইরহাটে জমি-সংক্রান্ত বিরোধে হামলা ও পাল্টাপাল্টি অভিযোগ; চাঁদা দাবি ও হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ নওগাঁ সদর থানার অভিযানে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেপ্তার ১ যশোরে গ্রেপ্তার আওয়ামী লীগের ৯ নেতাকর্মী কারাগারে রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ধামইরহাটে গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু জুলাই গণ-অভ্যুত্থান দিবসে নোবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উখিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজ উপজেলা গড়ার প্রত্যয় হালুয়াঘাটে ইউএনও’র বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন, অনুসন্ধানে মিলল সত্যতা বাঘায় গেম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কুপিয়ে আহতের ঘটনায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা

নিজস্ব সংবাদ দাতা / ৩১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪

বিপ্লব সিকদার।। 

কুমিল্লার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৭ চিকিৎসক উচ্চ শিক্ষার অজুহাতে নিয়ম মেনে বদলি হয়ে গেছে সম্প্রতি। যার ফলে সেবা নিতে আসা রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। হাসপাতাল সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রোগিদের চাপ সামলাতে কষ্ট হচ্ছে কর্তব্যরতদের ।বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা যায় মেডিকেল টেকনোলজিষ্টরাও বহিঃ বিভাগে রোগি দেখছেন। বাচ্চা রোগী নিয়ে আশা এক পিতা মাতার আকুতি শুনে এগিয়ে যাই, জানতে চাই কি সমস্যা কান্না জড়িত কন্ঠে বলেন বাচ্চা টাকে দেখিয়েছিলাম, কতগুলো পরিক্ষা দিয়েছে বাহির থেকে করে আনতে, এখন পরিক্ষা করে এনেছি শিশু ডাক্তার সাহেব হেটে ভিতরের দিকে চলে গেছে। বিষয় টি একই হাসপাতালে কর্মরত রেডিওলজিস্ট মো.রফিক কে ইশারা দিয়ে বললাম একটু বিষয় টি দেখে হেল্প করতে পারেন? তিনি আন্তরিক ভাবে বিস্তারিত জেনে সমস্যার প্রাথমিক সমাধানের চেষ্টা করলেন। এভাবে অনেককেই দেখা গেছে বিড়ম্বনার শিকার হতে। উচ্চ শিক্ষার জন্য নিয়ম অনুযায়ী বদলি হয়েছে ৭ ডাক্তার কারো কিছু করার নেই। কিন্তু প্রশ্ন জাগে দায়িত্বশীলতা নিয়ে। ৭ চিকিৎসক এক সাথে বদলি হলে চিকিৎসা সেবায় ভোগান্তি হবে এটা কি স্বাস্থ্য কর্মকর্তা বা উর্ধতন কর্মকর্তারা ঠাওর করতে পারেননি? ইচ্ছে করলে কি এত জরুরি বদলিতে অন্তত দু চারজন চিকিৎসক ভিন্ন হাসপাতাল থেকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা যেতনা? নাগরিকদের চিকিৎসা সেবায় ভোগান্তি এর দায় কি কর্তৃপক্ষ এড়াতে পারে? এভাবে কতদিন চলে তা জানা নেই তবে দ্রুত সৃষ্ট সমস্যার সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

লেখক – সাংবাদিক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন