ঢাকা   ০৩:৩৫:২৬ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতিউরের অবৈধ সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানে ৩ সদস্যের টিম গঠন 

Reporter Name
  • Update Time : Sunday, June 23, 2024,
  • 224 Time View
বিপ্লব সিকদার।।
আলোচিত মতিউর রহমানের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানে তিন সদস্যের টিম গঠন করেছে দুদক। আজ রোববার (২৩ জুন) এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন এ তথ্য জানিয়েছেন। দুদকের উপপরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্ব এ টিম গঠন করা হয়েছে। গত ৪ জুন তার বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা হওয়ার পর কমিশনের পক্ষ থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।মতিউর রহমানের ছেলে ইফাত  ১৫ লাখ টাকায় একটি ছাগল এবং ঢাকার বিভিন্ন খামার থেকে ৭০ লাখ টাকার গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম সহ  গণমাধ্যমে উঠে আসে। এর পর থেকে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে-বেনামে সম্পত্তি, বাড়ি, গাড়ি, বিলাশী জীবন, নিয়ে গণমাধ্যমে উঠে আসলে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে।এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে   মতিউর রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (আইআরপি) বদলি করা হয়েছে।এ বিষয়ে আজ  রোববার  অর্থ মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি