ঢাকা   ০৩:৩৪:০৯ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুই উপদেষ্টা পেয়ে খুশি হোমনাবাসী

Reporter Name
  • Update Time : Saturday, August 10, 2024,
  • 230 Time View

ডেস্ক রিপোর্ট।।

সদ্য গঠিত বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা পেয়ে খুশি কুমিল্লার হোমনা উপজেলাবাসী। উপদেষ্টারা হলেন
উপজেলার মিঠাইভাঙ্গা গ্রামের ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল এবং উপজেলার শ্রীমদ্দি গ্রামের মরহুম ইঞ্জিনিয়ার আবদুল জলিল চেয়ারম্যানের মেজো ছেলে আবু বকর সিদ্দিক লিটুর স্ত্রী সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলার) নির্বাহী পরিচালক।গত বৃহস্পতিবার (৮ আগস্ট) তারা দুজন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। সৈয়দা রেজওয়ানা হাসান পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০১২ সালে ‘রামোন ম্যাগসেসে’ পুরস্কার লাভ করেন। এ ছাড়া ‘গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ’, টাইম ম্যাগাজিনের ‘হিরোজ অব এনভায়রনমেন্ট’ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড’ লাভ করেন।
হোমনা উপজেলার দুজনকে সরকারের উপদেষ্টা করায় হোমনায় বইছে আনন্দের বন্যা। সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে গণমাধ্যমে তাদের নাম প্রকাশের পরই উৎসুক জনতা শপথ অনুষ্ঠান উপভোগ করারা জন্য টেলিভিশনের সামনে বসে অপেক্ষা করতে শুরু করেন।উপজেলার সবার মুখে মুখে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপদেষ্টাদ্বয়কে পেয়ে খুশির বার্তা জানান দিচ্ছেন। সম্পাদনা, বিপ্লব সিকদার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি