• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু, শোকের ছায়া সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন, ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ সৌদি আরবের সঙ্গে কৌশলগত পরমাণু চুক্তিতে ট্রাম্পের সম্মতি ইরান হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করলে বিশ্বে সংকট তৈরি হবে: রুবিও নিখোঁজের পর সেপটিক ট্যাঙ্কে শিশুর লাশ, গ্রেপ্তার চাচি আইসিসির পরোয়ানা কার্যকর করা নিউইয়র্ক সিটির দায়িত্ব নয়: মেয়র মামদানি জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার ৫ মে’র নৃশংসতা দেখে সবাই কেঁদেছে, ৫ আগস্টে সবাই রাস্তায় নেমেছে: মঞ্জু একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ

নিজস্ব সংবাদ দাতা / ২৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক।।

শিক্ষার মান এবং পরিবেশ নিশ্চিতে শিক্ষক ও কর্মচারীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রবিবার (২৯ ডিসেম্বর) এ নির্দেশনা জারি করে চিঠি দিয়েছে মাউশি।

চিঠিতে বলা হয়, শিক্ষার মান এবং পরিবেশ উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনের কার্যকর ও দায়িত্বশীল সকলের ভূমিকা রয়েছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বডি। দৈনন্দিন শিখন-শেখানো ও মূল্যায়ন কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে শিক্ষকদের এবং তা পর্যবেক্ষণে প্রতিষ্ঠানপ্রধানের নিয়মিত উপস্থিতি অপরিহার্য।

আরও বলা হয়, কোনো কোনো অধ্যক্ষ ও শিক্ষক নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত না থাকা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির কোনো নজরদারি না থাকায় নিয়মিত পাঠদান কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল, রাজশাহীর আওতাধীন সকল প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং সকল শিক্ষক-কর্মচারীর সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি থাকা আবশ্যক। অন্যথায় এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

সম্পাদনা : বিপ্লব সিকদার


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন