• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থান জুলাইতেই ফিকে হয়ে গেছে: নাজমুল হাসান কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড নেত্রকোনায় তিন সন্তানের জননীকে নিয়ে পালানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা রাণীশংকৈলে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রামগতি প্রেসক্লাবে নতুন নেতৃত্ব, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার কামাল চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা বদলগাছীতে খালে গোসলে নেমে তলিয়ে গেলেন স্বামী, বাঁচাতে গিয়ে স্ত্রীরও মৃত্যু শ্রীমঙ্গলে র‍্যাবের পৃথক অভিযানে ৫৭ বোতল মদ উদ্ধার, গ্রেপ্তার ১ বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল

সৌদি আরবে কোম্পানির কাজে যোগ দিতে গিয়ে হঠাৎ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ৪১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

মেঘনা প্রতিনিধি।।

সৌদি আরবের আল কাশিম শহরে কোম্পানির কাজে যোগ দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে তাজুল ইসলাম (৫৫) নামের একজন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা ।নিহত তাজুল ইসলাম কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের মুগার চর গ্রামের মুরাদ বাড়ির। আজ সোমবার (১০ ফেব্রুয়ারী) বাংলাদেশ সময় সকাল ১০ টায় তার মৃত্যু হয় । পরিবার সূত্রে জানা যায়, সৌদি আরবের আলকাশিম শহরে রয়েল কমিশন কোম্পানিতে নিজ বাসা থেকে কাজের উদ্দেশ্যে কর্মক্ষেত্রে গিয়ে কাজের ড্রেস পড়ার সাথে সাথে হঠাৎ নাকে মুখে রক্ত বের হয়ে তাৎক্ষণিক তাজুল ইসলামের মৃত্যু হয়।প্রায় ৩০ বছর পূর্বে পরিবারের সুখের আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিল তাজুল ইসলাম। এরই মধ্য দেশে এসে ছুটি কাটিয়ে আবারও সৌদিআরব চলে যেতেন ।

তাজুল ইসলামের মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।এবং পরিবারের সদস্যরা করছেন শোকের মাতম। তাজুল ইসলামের স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। উভয়ই পড়া লেখা করে।পরিবার সূত্রে আরও জানায় তাজুল ইসলামের মরদেহ বাংলাদেশে আনার জন্য সৌদিতে থাকা স্বজনরা কাগজ পত্র প্রসেসিং করছে ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন