• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি আশুলিয়ায় ৩৪০০ ইয়াবা উদ্ধার, নেপথ্যে কারা? স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক এক মাসেই লক্ষাধিক ইয়াবা উদ্ধার, কুমিল্লায় শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা বাড়াতে গণশুনানি গোমতীর তীরে নৌবন্দর স্থাপনে সম্ভাব্যতা যাচাই বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে সম্ভাবনার ঢেউ, উন্নয়নে ভাটার টান এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নজরকাড়া সাফল্য এসএসসি পরীক্ষার ফলে জয়পুরহাট জেলায় সেরা গার্লস ক্যাডেট কলেজ শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: কুমিল্লায় ডিআইজি

সিআইডিতে ফরেনসিক তদন্ত বিষয়ে প্রশিক্ষণে ৬০ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের অংশগ্রহণ

নিজস্ব সংবাদ দাতা / ২৯৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

ডেস্ক রিপোর্ট।।

সিআইডি সদর দপ্তর, মালিবাগে ফরেনসিক তদন্ত বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন ৬০ জন সহকারী জজ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদমর্যাদার কর্মকর্তা। ফরেনসিক তদন্তে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনের লক্ষ্যে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৫১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে তারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম। সভাপতিত্ব করেন ডিআইজি (ফরেনসিক) মো. জমশের আলী।

প্রধান অতিথি বলেন, “পুলিশ ও বিচার বিভাগের ঘনিষ্ঠ সম্পর্ক ন্যায়বিচারকে আরও শক্তিশালী করে। আধুনিক বিচার ব্যবস্থায় ফরেনসিক বিজ্ঞান অপরিহার্য। সিআইডি এখন ফরেনসিক সক্ষমতার নতুন যুগে প্রবেশ করেছে।”

সভাপতির বক্তব্যে ডিআইজি (ফরেনসিক) বলেন, “বিজ্ঞানসম্মত উপায়ে প্রমাণ উপস্থাপন করে ন্যায়বিচার নিশ্চিতে সিআইডি দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সাথে কাজ করছে।”

দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি সিআইডির ডিজিটাল ফরেনসিক, কেমিক্যাল ও জেনারেল ফরেনসিক ল্যাব পরিদর্শন করেন। প্রশিক্ষণ চলাকালীন সময়ে তারা ডিজিটাল ফরেনসিক, সাইবার ক্রাইমসহ নানা বিষয়ে প্রশ্ন করেন এবং বিশেষজ্ঞ কর্মকর্তাদের কাছ থেকে উত্তর পান।

অনুষ্ঠানে ডিআইজি (সিপিসি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) আলি আকবর খানসহ সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) ও কোর্স পরিচালক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ফারুকের নেতৃত্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন