• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ই-নামজারি চালুর পরও ঘুষ ছাড়া ফাইল নড়ে না: এমপি সুলতানা মেয়াদপূর্তির আগে সঞ্চয়পত্র ভাঙালে কমবে মুনাফা, টিআইএন না থাকলে বাড়বে কর ২৯ দিনে দেশে এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকার রেমিট্যান্স বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে প্রায় ২৬ হাজার কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা: ভূমিমন্ত্রী মতপ্রকাশের স্বাধীনতায় সরকার উদার থাকবে: তথ্য উপদেষ্টা আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ঢাকায় স্বীকৃতি থেকে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধারা তালিকাভুক্ত হচ্ছেন গ্রামাঞ্চলের মানুষ ঘরে বসেই উন্নত চিকিৎসাসেবা পাবেন: স্বাস্থ্যমন্ত্রী আন্তঃজেলা সিরিয়াল কিলার গ্রেপ্তার: আইজিপির পুরস্কার পেলেন নওগাঁর এসপি

যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ রাখার আহ্বান ড. খন্দকার মারুফ হোসেনের

নিজস্ব সংবাদ দাতা / ৭০৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।

দাউদকান্দি উপজেলার বারোপাড়া ইউনিয়নের কানরা দুর্গাপুর যুব সমাজের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি স্মরণে আয়োজিত “মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর ফাইনাল ম্যাচ আজ অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক নন, তিনি ছিলেন তরুণ প্রজন্মের প্রেরণার উৎস। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে ঐক্যবদ্ধ রাখা, মাদক ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব। তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপি, কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মাঠে উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলাটি উপভোগ করেন হাজারো দর্শক।

ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি স্থানীয় দল। খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বিজয়ী দলকে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন