ঢাকা   ০৩:৫৬:৫৫ পিএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন :আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় দুই ম্যাজিস্ট্রেট

বিপ্লব সিকদার
  • Update Time : Thursday, December 11, 2025,
  • 602 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে কঠোর নজরদারি নিশ্চিত করতে প্রতি উপজেলা ও থানায় ন্যূনতম দুইজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১১ ডিসেম্বর) কমিশনের উপসচিব স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা পাঠানো হয়।

ইসি জানায়, তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত এসব ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট আইন, ২০০৯–এর আওতায় দায়িত্ব পালন করবেন। মূলত আচরণবিধি প্রতিপালন, নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণ, বেআইনি প্রচারণা, প্রভাব বিস্তার ও অস্থিতিশীলতা রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অনুলিপি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সব মন্ত্রণালয়–বিভাগের সচিব, আইজিপি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের কাছে।

নির্বাচন কমিশন বলছে, অগ্রাধিকারভিত্তিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা কার্যক্রম আরও শক্তিশালী করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি