• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করল তথ্য অধিদপ্তর জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী ভোটকেন্দ্র প্রস্তুতিতে নির্বাচন কমিশনের নতুন নির্দেশনা জারি কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সম্পাদক ইউসুফ মোল্লা টিপু নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ নারী আটক শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ঝুনাগাছচাপানী ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম হানিট্র্যাপে মুক্তিপণ আদায়, পত্নীতলায় দুই তরুণীসহ ৪ জন গ্রেপ্তার কর্মদিবসের ৬৬ দিনে ১,২৬৬ মাদক ব্যবসায়ী ও সেবনকারী গ্রেপ্তার: জেলা পুলিশ সুপার ছুফি উল্লাহ ভারী বৃষ্টি ও ভরাট খালই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার অন্যতম কারণ: ত্রাণমন্ত্রী

সেনগর আব্বাসীয়া মাদ্রাসার উপদেষ্টা মণ্ডলী অনুমোদন

বিপ্লব সিকদার / ৪৫০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দ পুর  ইউনিয়নের সেনগর গ্রামে  অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা ও মানবসেবামূলক প্রতিষ্ঠান সেনগর আব্বাসীয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা–এর সম্মানিত উপদেষ্টা মণ্ডলী অনুমোদন পেয়েছে।প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ১৯৭৮ সালের ২৭ জানুয়ারি প্রতিষ্ঠিত এবং রেজিস্ট্রেশন নং ১৮ (৯০৯), ৮৫–এর আওতাভুক্ত এই মাদ্রাসা ও এতিমখানার উপদেষ্টা মণ্ডলী ১২ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে আনুষ্ঠানিক অনুমোদন লাভ করে।অনুমোদিত উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন ডা. মো. আব্দুল কাইয়ুম, ডা. মো. শাহাবুদ্দিন ঢালী, মো. আনিছুর রহমান, মো. আহসান উল্লাহ, মো. আবুল হোসেন ভূইয়া, মো. এলাহী মিয়া, মো. সেলিম রেজা, মো. মাহমুদুল হাসান সিকদার, মো. শাহীন এবং মো. মনির হোসেন (খোকন মিয়া)। তাঁরা সবাই স্থানীয়ভাবে পরিচিত ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তিত্ব।প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, নবগঠিত উপদেষ্টা মণ্ডলী মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, এতিম শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ এবং প্রতিষ্ঠানের পরিচালনায় দিকনির্দেশনা প্রদান করবেন। এ অনুমোদনের ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রমে শৃঙ্খলা ও গতিশীলতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন