ঢাকা   ০৩:১৩:৫১ পিএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিপ্লব সিকদার
  • Update Time : Monday, January 12, 2026,
  • 627 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সাড়ে পাঁচ লাখেরও বেশি আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।সোমবার (১২ জানুয়ারি) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে নবনিযুক্ত উপজেলা প্রশিক্ষক ও রিক্রুট সিপাহিদের (পুরুষ) মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সারা দেশে মোট ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রতিটি কেন্দ্রে তিনজন অস্ত্রধারী সদস্য থাকবেন—যাদের একজন সার্বক্ষণিকভাবে প্রিসাইডিং অফিসারের সঙ্গে থাকবেন। এ ছাড়া ছয়জন অস্ত্রবিহীন পুরুষ ও চারজন অস্ত্রবিহীন নারী সদস্য দায়িত্ব পালন করবেন।তিনি আরও জানান, স্ট্রাইকিং ফোর্স হিসেবে সারা দেশে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন টিম মোতায়েন থাকবে। প্রতি টিমে ১০ জন করে মোট ১১ হাজার ৯১০ জন সদস্য দায়িত্ব পালন করবেন।একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে গত বছরের আগস্ট মাস থেকেই সমন্বিত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নতুন নীতিমালা অনুযায়ী ইতিমধ্যে ২ লাখ ৫৫ হাজার ভিডিপি সদস্য এবং ৩ হাজারের বেশি ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।আনসার ও ভিডিপি সদস্যদের রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়। জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনে সততা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। কোনো ব্যক্তিস্বার্থ, লোভ কিংবা রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করলে তা রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করবে।অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অভ্যর্থনা জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। কুচকাওয়াজ শেষে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চারজন প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। পরে আনসার সদস্যরা শারীরিক সক্ষমতা ও উদ্ধার তৎপরতার কসরত প্রদর্শন করেন।অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, সফিপুর আনসার একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট নুরুল আফছার ও পুলিশ সুপার শরিফ উদ্দীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি