• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান

বিপ্লব সিকদার / ৫১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

সংবিধান সংস্কার ও আসন্ন নির্বাচন ইস্যুতে গণভোট অনুষ্ঠিত হলে বিএনপি তাতে ইতিবাচক সাড়া দেবে এবং ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, বিএনপি শুরু থেকেই রাষ্ট্রের গুণগত সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে এসেছে। আমরা সবার আগে সংস্কারের কথা বলেছি। গণভোট হলে সেখানে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত। তিনি আরও জানান, জাতীয় সংসদে নারীদের আসন বৃদ্ধির প্রস্তাবও বিএনপি আগেই দিয়েছিল।
বৈঠকে প্রার্থিতা বাতিলের বিষয়টি নিয়েও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বিএনপির প্রতিনিধি দল। নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ আছে—কেউ দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অনেক জায়গায় রিটার্নিং অফিসাররা বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছেন। এতে অপ্রয়োজনীয় জটিলতা সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে আরও সতর্ক ভূমিকা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বিকেল ৪টায় শুরু হওয়া এই বৈঠকে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া এবং বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজল।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিব উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন