ঢাকা   ০২:২৫:১৩ পিএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তেজগাঁও কার্যালয়ে প্রথম কর্মদিবস: আনুষ্ঠানিকতা ও আবেগে ভরা প্রধানমন্ত্রীর দিন

Reporter Name
  • Update Time : Saturday, February 21, 2026,
  • 335 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
কার্যালয়ে পৌঁছানোর পর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

পরে তিনি কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে তিনি সৌহার্দ্যপূর্ণ আলাপ করেন। পুরোনো অনেককে নাম ধরে ডেকে কথা বলায় উপস্থিতদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়।
প্রথম কর্মদিবস উপলক্ষে প্রধানমন্ত্রী কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। এরপর দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উন্মোচিত স্মারক ডাকটিকেটে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।
তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর এই প্রথম কর্মদিবস প্রশাসনিক মহলে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি