ঢাকা   ০৪:২৩:৫৯ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান

Reporter Name
  • Update Time : Tuesday, February 24, 2026,
  • 427 Time View

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকার চর বাজারে যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তার।অভিযানকালে বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ সময় দখলদার দোকানিদের প্রথমবারের মতো সতর্ক করা হয় এবং ভবিষ্যতে ফুটপাত দখল না করার জন্য কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। ইউএনও বলেন, জনসাধারণের চলাচলের স্বার্থে ফুটপাত উন্মুক্ত রাখতে হবে। অন্যথায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভুইয়া, ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন ও যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম অংশ নেন।
ইউএনও দোকানিদের উদ্দেশে বলেন, “কাল থেকে আতাউর রহমান চেয়ারম্যান ও ছাত্রনেতারা বিষয়টি দেখভাল করবেন। যদি কেউ পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করেন, তাহলে আমাদের জানানো হবে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি