ঢাকা   ০২:২৫:১১ পিএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ জেলায় জেলা প্রশাসক প্রত্যাহার

বিপ্লব সিকদার
  • Update Time : Sunday, March 1, 2026,
  • 349 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর জনপ্রশাসন মন্ত্রণালয় পাঁচ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করেছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
রোববার (১ মার্চ ২০২৬) মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোণা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটদের প্রত্যাহারপূর্বক পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন— গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন (১৬১২৬), পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান (১৬৩৮২), কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন (১৬৬১২), নেত্রকোণার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান (২০৫১৭) এবং চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ (২০৫২৭)।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রত্যাহার করা এসব কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য মন্ত্রণালয়ে সংযুক্ত রাখা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে এবং গেজেট আকারে প্রকাশের জন্য বিজি প্রেসে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি