ঢাকা   ০২:২৫:৩৮ পিএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনন্দনের বিলবোর্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : Tuesday, March 3, 2026,
  • 412 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজধানীজুড়ে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত অভিনন্দন বার্তার বিলবোর্ড, ব্যানার ও এলইডি বিজ্ঞাপন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।
প্রেসসচিব জানান, সকালে গুলশানের বাসা থেকে বের হয়ে রাজধানীর হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার সামনে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত একটি ব্যানার দেখতে পান তিনি। এ সময় তাৎক্ষণিকভাবে ব্যানারটি অপসারণের নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পরপরই সংশ্লিষ্টরা সেটি সরিয়ে নেয়।
সরকারি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বড় আকারের বিলবোর্ড ও ডিজিটাল স্ক্রিনে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত এসব অপসারণের নির্দেশ দেন।এর আগে বিজয় সরণি এলাকায় একটি এলইডি বোর্ডে নিজের ছবি সম্বলিত অভিনন্দন বার্তা প্রদর্শিত হতে দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী এবং তা সরিয়ে ফেলার নির্দেশ দেন বলেও জানা গেছে।মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে উপস্থিত হয়ে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। সংশ্লিষ্ট মহল মনে করছে, ব্যক্তিপূজামূলক প্রচার-প্রচারণা নিরুৎসাহিত করতেই প্রধানমন্ত্রীর এ উদ্যোগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি