ঢাকা   ০৩:৩৪:০৪ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা

বিপ্লব সিকদার
  • Update Time : Saturday, March 7, 2026,
  • 516 Time View

কুমিল্লার মেঘনা উপজেলায় এখনো সরকারি বরাদ্দের খেজুর পৌঁছেনি বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফখরুল ইসলাম। শনিবার (৭ মার্চ) তিনি বিন্দুবাংলা টিভিকে এ তথ্য জানান।
ফখরুল ইসলাম বলেন, সাধারণত ট্রাকযোগে বিভিন্ন জেলায় খেজুর পাঠানো হয়। তবে এখনো পর্যন্ত মেঘনা উপজেলায় খেজুর এসে পৌঁছেনি। খেজুর আসার পর সরকারি নিয়ম অনুযায়ী তা দ্রুত বিতরণ করা হবে।
তিনি বলেন, “খেজুর আমাদের কাছে পৌঁছালে নির্ধারিত নিয়ম মেনেই বিতরণ করা হবে। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।”গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মেঘনা উপজেলার খেজুর গুলো পাইলো কে কে? কুমিল্লা জেলার বরাদ্দ চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৫২০ কার্টুন’—এমন একটি লেখা বিভিন্ন রাজনীতিবিদ, সাংবাদিক ও নাগরিকদের পোস্টে দেখা যাচ্ছে। এতে মেঘনা উপজেলার মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।এ বিষয়ে পিআইও ফখরুল ইসলাম বলেন, খেজুর খুব শিগগিরই উপজেলায় এসে পৌঁছানোর কথা রয়েছে। খেজুর আসার পর তা যথাযথ প্রক্রিয়ায় বিতরণ করা হবে এবং এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি