ঢাকা   ০৫:০৩:২২ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় এসএসসি পরীক্ষা ঘিরে প্রস্তুতি সভা

Reporter Name
  • Update Time : Thursday, April 16, 2026,
  • 379 Time View

কুমিল্লার মেঘনা উপজেলায় আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্নের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলার এমপিওভুক্ত সকল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।
সভায় এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নানা দিকনির্দেশনা প্রদান করা হয়। পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ন্ত্রণ, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং নকল প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া পরীক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিতে একটি মেডিকেল টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
মেঘনা উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা পল্লি বিদ্যুত সমিতি- ৩ মেঘনা দপ্তরের এজিএম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, কেন্দ্র সচিব  মানিকারচর লাল মিয়া সরকার মুন্সী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ মোহাম্মদ, দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির,  এবং মেঘনা উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব সিকদারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ,সাংবাদিক বৃন্দ।
বক্তারা বলেন, সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি